আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ আল মামুন

লেখক ও সম্পাদক

লেখালেখি ও সম্পাদনা করছেন সেই ছোটোবেলা থেকেই। সেই সূত্রেই ২০১৭ সালে প্রকাশিত হয় সিরাত-বিষয়ক প্রথম বই ‘শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মুহাম্মাদ সা.’। এরপর ২০১৮ সালে সম্পাদনা করেন তাবলিগ আমার পথ বইটি⸻যা ধর্মপ্রাণ মুসলিমদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।

আবার এই বছরই ‘তারুণ্যের কলম’ নামে বেশ কয়েকজন কবির সঙ্গে লেখকের একটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়, এটিও ব্যাপক সাড়া ফেলে সাহিত্যপ্রেমীদের কাছে। প্রশংসিতও হয় বেশ। ‘আল-মাসউদ’ নামের একটি মাসিক পত্রিকার সম্পাদক ছিলেন তিনি। তার নেতৃত্বে পত্রিকাটি ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বর্তমানে ব্যাবসায় জড়িত থাকলেও আগাগোড়া তিনি ভালোবেসেছেন লেখাপড়া-শিক্ষকতা ও লেখালেখি। ২০২০ সাল পর্যন্তও তিনি যুক্ত ছিলেন শিক্ষকতার সাথে। যদিও বর্তমান সময়টা কাটছে লেখকের ব্যাবসা ও লেখালিখিতে।

It seems we can't find what you're looking for.