সাদ আমির
প্রাকৃতিক সৌন্দর্যের লীলানিকেতন ময়মনসিংহের অন্তর্গত মুক্তাগাছা থানার এক সবুজ নিভৃত গ্রামে কোনো এক ফেব্রুয়ারি মাসে আমার জন্ম, পৈতৃক ভিটা এবং বেড়ে ওঠা। পাঁচ ভাইবোনের মাঝে সকলের ছোটো হওয়ায় সকলের মায়া-মমতা আর পরম ভালোবাসায় শৈশবের ঘাসফড়িঙের পিছু দৌড়ানো চঞ্চলিত দিনগুলো কেটে গেছে অনায়েসেই।
পরিবারের সবাই আমাকে নিয়ে রঙিন স্বপ্ন দেখেন। আমি সেই স্বপ্নপূরণের তাগিদে পথে নেমেছি। জীবনে জৌলুস চাই নি কখনো। সাদাসিধে এবং নৈতিকতার ভেতরে থেকে কোনোরকমে জীবনান্তে পৌঁছাতে পারলেই হলো।
প্রকাশিত গ্রন্থ :
অন্য হাওয়ার দিন (মুক্তগদ্য ২০২১)
নীলফুলের একদিন (স্মৃতিগদ্য ২০২৩)
দূরের আকাশ হতে (মুক্তগদ্য ২০২৪)
সেইভ আওয়ার সিস্টার্স (গবেষণা ২০২৪)
It seems we can't find what you're looking for.