আব্দুল্লাহ আমির

আবদুল্লাহ আমির। জন্ম ১৯৯৬ ইসাব্দ।
বাংলাদেশের প্রেক্ষাপটে কওমি মাদরাসার অভ্যন্তরে সচেতনভাবে সাহিত্যচর্চার যে ধারাটি প্রবল গতিতে এগিয়ে চলছে, এই ধারারই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মেধাবী লেখক আবদুল্লাহ আমির। কওমি মাদরাসায় এই চর্চাটি শুরু হয় শাপলা-পরবর্তী সময়ে। আধুনিক বাংলাদেশের একুশ শতকের ইতিহাস বিশেষভাবে শাপলাকে আঁকড়ে ধরে আবর্তিত হবে। একইসাথে মূল্যায়িত হবে এই সময়ের বেড়ে ওঠা লেখকগণও।

আবদুল্লাহ আমির তরতাজা সবুজ তরুণ। মাদরাসার পরিমণ্ডলে থেকে প্রতিষ্ঠান-পরিচালনাসহ পালন করছেন খতিবের মতো গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় দায়িত্ব। পাশাপাশি গল্প, উপন্যাসে প্রতিনিয়ত নিজেকে ভাঙছেন, গড়ছেন। যার প্রথম স্বাক্ষর লেখকের প্রথম গল্পগ্রন্থ ‘এই শহরে কেউ বেঁচে নেই’-এর পরপর দুটি সংস্করণ। এরপর প্রকাশিত হয়েছে ‘বেওয়ারিশ’ নামে লেখকের আরেকটি উপন্যাস। ‘বেওয়ারিশ’-এ তিনি নিজেকে আবারও পাঠকের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। একজন লেখকের জন্য তার লেখার চেয়ে বড়ো পরিচয় আর কী হতে পারে! তাই এবারের মূল্যায়নও পাঠককেই করতে হবে।

এবারে মাদরাসা পরিমণ্ডলে নতুন শিক্ষাবর্ষ উপলক্ষ্যে প্রকাশিত হচ্ছে লেখকের নতুন বই ‘প্রায়শ্চিত্ত’। এই বইও আরও বেশি পাঠকপ্রিয় হবে, আন্দাজ করতে মোটেও কষ্ট হচ্ছে না।

It seems we can't find what you're looking for.