ইমতিয়াজ মাহমুদ। ১৯৯৯ সালে জন্ম। তরুণ আলিম। পড়ালেখার হাতেখড়ি বাবা-মায়ের কাছেই। এরপর কয়েক বছর পড়াশোনা নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। তারপর নুরানি মাদরাসায়।
ঢাকার বিখ্যাত ধর্মীয় বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী (বড়ো মাদরাসা) থেকে দাওরা হাদিস সমাপন। ঢাকার আরেকটি প্রাইভেট প্রতিষ্ঠান থেকে উচ্চতর ইসলামি আইন ও গবেষণা বিভাগ (ইফতা) সম্পন্ন।
বর্তমানে তিনি একটি কওমি মাদরাসায় খেদমতে নিয়োজিত আছেন। দরস-তাদরিসের পাশাপাশি লেখালেখিতেও যুক্ত আছেন বেশ কয়েক বছর ধরে। অনুবাদ ও মৌলিক মিলিয়ে করে ফেলেছেন কিছু বইয়ের কাজ।