হাদীনামা

মানুষ সাধারণত ভালোবাসে নিজের কথাটা অন্য কারও মুখে শুনতে।

ওসমান হাদীর আসল শক্তি ছিল, তিনি জানতেন মানুষের মনের ভেতর কী চেপে আছে। তিনি সেটা এমনভাবে বলতেন যে শ্রোতা চমকে উঠত। মনে হতো, আরে! এই কথাটা তো আমিই বলতে চাচ্ছিলাম!

রাজনীতিতে এই ক্ষমতাটা বিরল। বেশিরভাগ নেতা কথা বলেন ক্ষমতার ভাষায়। শহিদ ওসমান হাদী বলতেন মানুষের ভাষায়।

তার একটা উপলব্ধি ছিল, যেটা এখনও হজম করতে পারিনি আমরা। তিনি বলতেন, রাজনৈতিক লড়াইয়ে জিতলে কিছুদিনের জন্য ক্ষমতা পাওয়া যায়। কিন্তু সাংস্কৃতিক লড়াইয়ে না জিতলে সেই ক্ষমতাও একদিন অন্যের হাতে চলে যায়।

‘হাদীনামা’ আপনাকে সেই ভুলে যাওয়া লড়াইয়ের কথা স্মরণ করিয়ে দেবে।

জুলাই বিপ্লব রাজপথে বিজয়ী হয়েছিল। কিন্তু শহিদ ওসমান হাদীর শুরু করা লড়াইটা আমরা ধরে না রাখলে দেশ আবারও পুরোনো শকুনের হাতে যেতে আর বেশি দেরি নেই।

তাই এখনই সংগ্রহ করুন হাদীনামা।

Original price was: 760.00৳ .Current price is: 560.00৳ .

পাঠক প্রিয়

মানুষ চেনার কৌশল

Original price was: 520.00৳ .Current price is: 390.00৳ .

হাদীনামা

Original price was: 760.00৳ .Current price is: 560.00৳ .

জাগরণ সিরিজ-২

Original price was: 1,050.00৳ .Current price is: 630.00৳ .

সেইভ আওয়ার সিস্টার্স

Original price was: 260.00৳ .Current price is: 156.00৳ .

দারুল ইলম রামাদান উপহার (৩টি বইয়ের কম্বো)

Original price was: 820.00৳ .Current price is: 492.00৳ .

ইতিহাস কখনও পাথরের দেয়ালে আটকে থাকে না। তবে কখনও কখনও দেয়াল নিজেই ইতিহাসের কাঠগড়ায় দাঁড়ায়।

গত পনেরো বছরের চেপে বসা যে দুঃসহ গুম-খুন আর বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের দীর্ঘশ্বাস এই মাটিকে ভারী করে তুলেছিল—তার মনস্তাত্ত্বিক বৈধতা বা ‘লেজিটিমেসি’র উৎস কোথায় ছিল?

ধানমন্ডি বত্রিশ। গত সতেরোটা বছর ধরে এই ঠিকানা থেকে উৎপাদিত হয়েছে নৃশংসতার আদর্শিক লাইসেন্স। সুশীল সমাজ তাই যখন এর পতনে ইতিহাস মুছে যাওয়ার আহাজারি করে, তখন জিজ্ঞেস করতে ইচ্ছে করে, কার ইতিহাস?

জনতার ক্রোধ কখনও অন্ধ ছিল না। বিপ্লব বিক্রি হয়ে যাচ্ছে, ফ্যাসিবাদের দালালরা পুনর্বাসিত হচ্ছে। এই দৃশ্য দেখা মানুষের হাত মুষ্টিবদ্ধ হবে এটাই স্বাভাবিক।

কেন পড়বেন হাদীনামা?

ক্ষমতার চশমা খুলে পৃথিবীকে দেখার, অন্যায়ের শেকড়কে চেনার এক অনন্য পাঠ হাদী নামা। 

ইতিহাসের বাঁক বদলের বাস্তবতা ও মনস্তত্ত্বকে যদি আপনি একদম কাছ থেকে অনুধাবন করতে চান, তবে আপনার চিন্তার খোরাক জোগাতে বইটি পড়া অত্যন্ত জরুরি।

Nameহাদীনামা
Authorড. মাইমুল আহসান খান
Categoryআলোচিত, মুসলিম ব্যক্তিত্ব
Publisherবার্তাপ্রকাশ
Publication year/Edition2026
Number of Page240
Cover & Bindingহার্ডকভার
Languageবাংলা
Countryবাংলাদেশ
Weight & Size350

ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

ড. মাইমুল আহসান খান

ড. মাইমুল আহসান খান

মাইমুল আহসান খান (জন্ম:২২ ডিসেম্বর, ১৯৫৪) তিনি একজন বাংলাদেশী আইনশাস্ত্রবিদ ও তুলনামূলক আইনের একজন পণ্ডিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন সাবেক অধ্যাপক। আইনশাস্ত্র, ইসলামী আইন, ইসলাম ও মুসলিম সংস্কৃতি, রাষ্ট্রবিজ্ঞান, মানবাধিকার, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার রাজনীতি বিষয়ে তার ব্যাপক পাণ্ডিত্য রয়েছে। তিনি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব এডুকেশনের একজন সাবেক ফেলো যাকে ২০১২ সালে আইআইই-স্কলার রেসকিউ ফান্ড বিশ্বের নিগৃহীত হওয়া অন্যতম একজন একাডেমিক হিসেবে আখ্যায়িত করে। তিনি বর্তমানে লিডিং ইউনিভার্সিটির সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন হিসেবে দায়িত্ব পালন করছেন।
ড. মাইমুল আহসান খান এর সকল বই দেখুন

Reviews

There are no reviews yet.

Be the first to review “হাদীনামা”

Your email address will not be published. Required fields are marked *