Darul Ilm

ফুল ফুটেছে বনে

এ বইটি ফুলকলিদের, যারা মাত্র পড়তে শিখেছে। তাই, দু’-চারটি কৈশোরিক বাদে, ছড়াগুলো যুক্তবর্ণমুক্ত। ‘আগডুম বাগডুম’ ও ‘হাট্টিমা টিম টিম’-এর মানে না থাকলেও মূল্য আছে—কিন্তু আমরা নিছক শব্দের খেলা ও কল্পনার আনন্দেই অবসান মানি নি, সঙ্গে মনের শিক্ষার দিকটায়ও আলো ফেলেছি। ছড়া হলো সাহিত্যের সবচেয়ে পুরনো ধারা, এবং কঠিন। আমাদের কালজয়ী ছড়াগুলো কারও লেখা নয়, অজ্ঞাত অখ্যাত অশিক্ষিত কৃতীদের বোনা—লোকপরম্পরায় যুগযুগান্ত পেরিয়ে এসেছে মুখে মুখে আবৃত্ত হতে হতে। আধুনিক শিক্ষিতজনদের হাতে সেই ছড়া নয়া ছাঁচে শিল্পিত মার্জিত বিচিত্র হয়েছে—কিন্তু লোকছড়ার মতো কালোত্তর সিদ্ধিরেখা ছাড়িয়ে উঠতে পারে নি। তেমন সিদ্ধির অভিসন্ধি আমাদেরও নেই। তবে বিশ্বাস আছে, এ ছড়াগুলো শিশুরা পছন্দ করবে। মনের আনন্দে আওড়াতে আওড়াতে মুখস্থ করে ফেলবে। কেননা অনেকেই সেটা দিব্যি করে চলেছে, ছেপে মলাটবদ্ধ হয়ে বেরুবার আগেই।

Original price was: 280.00৳ .Current price is: 168.00৳ .

পাঠক প্রিয়

মানুষ চেনার কৌশল

Original price was: 520.00৳ .Current price is: 390.00৳ .

জাগরণ সিরিজ-২

Original price was: 1,050.00৳ .Current price is: 630.00৳ .

সেইভ আওয়ার সিস্টার্স

Original price was: 260.00৳ .Current price is: 156.00৳ .

দারুল ইলম রামাদান উপহার (৩টি বইয়ের কম্বো)

Original price was: 820.00৳ .Current price is: 492.00৳ .

কাবার পথে (২ খণ্ড)

Original price was: 2,500.00৳ .Current price is: 1,375.00৳ .

এ বইটি ফুলকলিদের, যারা মাত্র পড়তে শিখেছে। তাই, দু’-চারটি কৈশোরিক বাদে, ছড়াগুলো যুক্তবর্ণমুক্ত। ‘আগডুম বাগডুম’ ও ‘হাট্টিমা টিম টিম’-এর মানে না থাকলেও মূল্য আছে—কিন্তু আমরা নিছক শব্দের খেলা ও কল্পনার আনন্দেই অবসান মানি নি, সঙ্গে মনের শিক্ষার দিকটায়ও আলো ফেলেছি। ছড়া হলো সাহিত্যের সবচেয়ে পুরনো ধারা, এবং কঠিন। আমাদের কালজয়ী ছড়াগুলো কারও লেখা নয়, অজ্ঞাত অখ্যাত অশিক্ষিত কৃতীদের বোনা—লোকপরম্পরায় যুগযুগান্ত পেরিয়ে এসেছে মুখে মুখে আবৃত্ত হতে হতে। আধুনিক শিক্ষিতজনদের হাতে সেই ছড়া নয়া ছাঁচে শিল্পিত মার্জিত বিচিত্র হয়েছে—কিন্তু লোকছড়ার মতো কালোত্তর সিদ্ধিরেখা ছাড়িয়ে উঠতে পারে নি। তেমন সিদ্ধির অভিসন্ধি আমাদেরও নেই। তবে বিশ্বাস আছে, এ ছড়াগুলো শিশুরা পছন্দ করবে। মনের আনন্দে আওড়াতে আওড়াতে মুখস্থ করে ফেলবে। কেননা অনেকেই সেটা দিব্যি করে চলেছে, ছেপে মলাটবদ্ধ হয়ে বেরুবার আগেই।

Nameফুল ফুটেছে বনে
Authorআবদুল হক
Categoryশিশু-কিশোর : ছড়া
Publisherদারুল ইলম
Publication year/Edition২০২২
Number of Page48
Languageবাংলা
Countryবাংলাদেশ

ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

আবদুল হক

আবদুল হক

আবদুল হক আবদুল হক একজন কবি ও প্রাবন্ধিক। তিনি একজন রুক্ষপ্রকৃতির শুদ্ধতাবাদী হিসেবে পরিচিত। তাঁর প্রথম কবিতা ছাপা হয়েছিল ১৯৯৮ সালে, সেই থেকে নিরবচ্ছিন্নভাবে লেখালেখিতে নিমগ্ন। তাঁর প্রবন্ধের প্রিয় বিষয় দর্শন, বিজ্ঞান ও ভাষাতত্ত্বের নানা অনালোকিত প্রসঙ্গ। তিনি দীর্ঘকাল কওমী মাদরাসায়, আলিয়া মাদরাসায় এবং স্কুলে শিক্ষকতা করেছেন, বিভিন্ন সাহিত্য সংগঠনে ভাষা-সাহিত্য-ব্যাকরণ প্রশিক্ষণ দিয়েছেন এবং সাহিত্য সাময়িকী সম্পাদনা করেছেন।
আবদুল হক এর সকল বই দেখুন

Reviews

There are no reviews yet.

Be the first to review “ফুল ফুটেছে বনে”

Your email address will not be published. Required fields are marked *