ফ্যাসিস্ট হাসিনা : সংবিধান ও অসমাপ্ত বিপ্লব ২০২৪

রাজনীতি আইন তৈরি করে। আইন রাজনীতির করণীয় ও পরিহার্য নির্ধারণ করে। রাজনৈতিক ব্যবস্থার নিয়ম-কানুন আইন দ্বারা পরিচালিত হয়; কিন্তু আইনকে ব্যর্থ করার অপচেষ্টা আমাদের দেশে প্রবল। কারণ, এখানে যুক্তির জোর নেই; কিন্তু বাহুবল এখানে প্রবল অহরহ। জোর যার মুলুক তার।

কথার ফুলঝুরি এখন আর শুনতে চায় না জনগণ; কিন্তু আম-জনতা দিন দিন কেবলই দিশেহারা। তারপরও আইন জনতার হাতের অস্ত্র। এর পেছনে থাকতে হয় সত্যের জয়গান। সে গান করতেও আইন দরকার। সংবিধান কোনো অলৌকিক স্রষ্টার তৈরি দলিল নয়। যদিও সেখানে স্রষ্টা-নির্দেশিত নৈতিকতা ভিত্তি হতে পারে। তবে সংবিধানের অধিকাংশ মানুষের সৃষ্ট মতবাদের বহিঃপ্রকাশ।

নীতি নৈতিকতার ব্যতয় ঘটলে জাতির জন্য সমূহ বিপদ। তাই আমাদের জাতীয় জীবনে এত দুর্যোগের ঘনঘটা। এ-সব দুর্যোগ থেকে মুক্তির পথ এখন বড়োই সংকুচিত। এ সংকোচন ও প্রসারণ নিয়েই তৈরি হয়েছে এই বইটি। পাঠকের ও দেশের উপকারে আসবে বলে লেখকের দৃঢ় বিশ্বাস রয়েছে। তবে সমালোচকের মূল্যায়নের পথ ধরেই ঘটবে এর উন্নতি। এ অমোঘ বাণীর ওপর আস্থা রয়েছে লেখকের। রাজনীতি, আইন ও ধর্মের আন্তঃসম্পর্কের ক্রমবিকাশের ধারাবর্ণনাতে সিক্ত এ বইয়ের অনেক পৃষ্ঠা। এই আন্তঃসম্পর্কের একটি প্রধান বিষয় হলো মানবাধিকার।

Original price was: 880.00৳ .Current price is: 528.00৳ .

পাঠক প্রিয়

মানুষ চেনার কৌশল

Original price was: 520.00৳ .Current price is: 390.00৳ .

জাগরণ সিরিজ-২

Original price was: 1,050.00৳ .Current price is: 630.00৳ .

সেইভ আওয়ার সিস্টার্স

Original price was: 260.00৳ .Current price is: 156.00৳ .

দারুল ইলম রামাদান উপহার (৩টি বইয়ের কম্বো)

Original price was: 820.00৳ .Current price is: 492.00৳ .

সেইভ আওয়ার সিস্টার্স ১০ কপি

Original price was: 2,600.00৳ .Current price is: 880.00৳ .

বাংলাদেশের বিগত ৫ দশকের রাজনীতির ওপর ধারাবিবরণী-মন্তব্যসহ এক অসাধারণ সারসংক্ষেপ বয়ান হাজির করা হয়েছে এই বইটিতে। লেখক যে শুধু সময় ও ঘটনা হাজির করেছেন, তা নয়; বরং উপযুক্ত মন্তব্যের মধ্যে তার তুলনামূলক আইনশাস্ত্র এবং সাংবিধানিক বিদ্যা-প্রজ্ঞার ছাপও রেখেছেন সমানভাবে। ফলে এই বই হয়ে উঠেছে বাংলাদেশের ইতিহাস ও সমকালীন রাজনৈতিক কক্ষপথের এক আইননৈতিক বয়ান। যেখানে বাস্তব ঘটনাবলির সংক্ষিপ্ত ও চুম্বক বর্ণনা রয়েছে। রয়েছে লেখকের আইনচিন্তক অন্তর্দৃষ্টি, বিশ্লেষণ ও মূল্যায়ন।

এই বইয়ের ভাষা সহজ, সরল এবং সঞ্চারী। গবেষণার পরিভাষা ও ভাষাগত জটিলতা মুক্ত। ফলে বইটি আইনশাস্ত্রের পাঠক ও অনুশীলকসহ যে-কোনো সাধারণ পাঠকের কাছেও সমাদৃত হওয়ার দাবি রাখে।

Nameফ্যাসিস্ট হাসিনা : সংবিধান ও অসমাপ্ত বিপ্লব ২০২৪
Authorড. মাইমুল আহসান খান
Categoryনতুন বই, সংবিধান রাজনীতি ও আইন
Publisherদারুল ইলম
Publication year/Editionঅক্টোবর 2024
ISBN9789849805311
Number of Page422
Languageবাংলা
Countryবাংলাদেশ

ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

ড. মাইমুল আহসান খান

ড. মাইমুল আহসান খান

মাইমুল আহসান খান (জন্ম:২২ ডিসেম্বর, ১৯৫৪) তিনি একজন বাংলাদেশী আইনশাস্ত্রবিদ ও তুলনামূলক আইনের একজন পণ্ডিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন সাবেক অধ্যাপক। আইনশাস্ত্র, ইসলামী আইন, ইসলাম ও মুসলিম সংস্কৃতি, রাষ্ট্রবিজ্ঞান, মানবাধিকার, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার রাজনীতি বিষয়ে তার ব্যাপক পাণ্ডিত্য রয়েছে। তিনি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব এডুকেশনের একজন সাবেক ফেলো যাকে ২০১২ সালে আইআইই-স্কলার রেসকিউ ফান্ড বিশ্বের নিগৃহীত হওয়া অন্যতম একজন একাডেমিক হিসেবে আখ্যায়িত করে। তিনি বর্তমানে লিডিং ইউনিভার্সিটির সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন হিসেবে দায়িত্ব পালন করছেন।
ড. মাইমুল আহসান খান এর সকল বই দেখুন

Reviews

There are no reviews yet.

Be the first to review “ফ্যাসিস্ট হাসিনা : সংবিধান ও অসমাপ্ত বিপ্লব ২০২৪”

Your email address will not be published. Required fields are marked *

সংশ্লিষ্ট বই