Darul Ilm

স্টুডেন্ট প্যাকেজ (৬টি জরুরি বই)

ঈমানের পর আমাদের জীবনের প্রথম ঠিক ককরতে হয় আকিদা। আকিদাতুত তহাবি হলো ১২ শ বছরের পুরোনো এমন এক কিতাব, যা নিয়ে পৃথিবীর কোনো আলিমেরই আপত্তি নেই। এই বইটি তাই আকিদার জন্য একেবারে নিরাপদ।

আকিদা ঠিক করার পর আমাদের দ্বীনি জীবনে যত ধরনের সমস্যা আসে, যত ঝড়-বাধা-বিপত্তি আসে, সেগুলো কীভাবে মোকাবিলা করব আমরা? ‘দ্বীনপালনে অন্তরায়’ নামে এই বইটি আমাদের এটা শিখতে সাহায্য করবে।

ঈমান-আকিদা ও সংকট মোকাবেলার পর আসে ইবাদাতের কথা। আর খুশুখুজু বইটি হলো ইবাদতের মূল সেই নামাজের প্রাণ নিয়ে।

এরপর আছে সিরাত। নবীজির ঘরোয়া জীবন। নবীজি কীভাবে পরিবারে, ঘরে সমাজে সময় কাটাতেন সিরাতের সেই দুর্লভ বর্ণনা আছে এই বইটিতে।

এরপর আছে আত্মশুদ্ধি। কুদৃষ্টি থেকে বাঁচার উপায়। নিজের চোখ ঠিক করতে পারলে আমাদের জীবন সুন্দর হয়ে যাবে। এই বইটি আমাদের নজর হিফাজতে সাহায্য করবে।

আর আমাদের আত্মশুদ্ধি হয়ে গেলে কী দরকার হবে? আমল? জান্নাতের সহজ পথ এমন সহজ চারটি আমল নিয়ে, যা আমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ করে তুলবে।

এই ছিল জীবন গড়ার মতো ৬টি বইয়ের কম্বো প্যাকেজের পরিচয়। এমন ছয়টি বই, তাও মাত্র ৩০০ টাকায় পেয়েও এই সুযোগ হেলায় মিস করবেন কি না, সেটা আপনার সিদ্ধান্ত।

 

Original price was: 550.00৳ .Current price is: 300.00৳ .

পাঠক প্রিয়

মানুষ চেনার কৌশল

Original price was: 520.00৳ .Current price is: 390.00৳ .

জাগরণ সিরিজ-২

Original price was: 1,050.00৳ .Current price is: 630.00৳ .

সেইভ আওয়ার সিস্টার্স

Original price was: 260.00৳ .Current price is: 156.00৳ .

দারুল ইলম রামাদান উপহার (৩টি বইয়ের কম্বো)

Original price was: 820.00৳ .Current price is: 492.00৳ .

সেইভ আওয়ার সিস্টার্স ১০ কপি

Original price was: 2,600.00৳ .Current price is: 880.00৳ .

প্যাকেজের বিবরণ

No. Product Name Category MRP Discount Current Price
01 Darul Ilm আল আকিদাতুত তহাবিয়া আকিদা, আত্মশুদ্ধি 90.00৳  40% 54.00৳ 
02 Darul-ilm দ্বীনপালনে অন্তরায় আমলের সহায়িকা, সমালোচনা ও প্রবন্ধ 90.00৳  40% 54.00৳ 
03 Darul Ilm খুশুখুজু (নামাজে মন ফেরানোর উপায়) আত্মশুদ্ধি, আমলের সহায়িকা, সালাত 80.00৳  40% 48.00৳ 
04 Darul Ilm নবীজির ঘরোয়া-জীবন পারিবারিক জীবন, সীরাতে রাসূল (সা.) 90.00৳  40% 54.00৳ 
05 Darul-ilm কুদৃষ্টি থেকে বাঁচার উপায় আত্মশুদ্ধি, আমলের সহায়িকা 120.00৳  40% 72.00৳ 
06 Darul Ilm জান্নাতের সহজ পথ আমলের সহায়িকা, পরকাল ও জান্নাত-জাহান্নাম 80.00৳  40% 48.00৳ 
You Save: 250.00৳ 
Total: 300.00৳ 

আপনার কি বিস্ময় জেগেছে? কীভাবে সম্ভব তাই ভাবছেন? সংক্ষেপে বলি তাহলে?

একজন মুসলিমের জীবনে সবচে গুরুত্বপূর্ণ হলো আকিদা। কারণ, আকিদা ঠিক না হলে সবই শেষ। আর আকিদা জানার জন্যই ১ম বই হলো আকিদাতুত তহাবিয়া। যা আজ ১২ শ বছর ধরে মুসলিমদের অবিচ্ছিন্নভাবে আকিদার মৌলিক জ্ঞান ধারণ করে আছে। এই বই নিয়ে পূর্ববর্তী-পরবর্তী কোনো আলিম বা শাইখেরই আপত্তি নেই।

আকিদার পর দুনিয়ার জীবনে আমাদের সবচে বড়ো বাধা আসে দ্বীনপালন এবং দ্বীনের সাথে লেগে থাকার ব্যাপারে। এই সময় আমরা কী করব, কীভাবে করব, এগুলো হ্যান্ডেল করতে ২য় বইটি হরো ‘দ্বীনপালনে অন্তরায়’। এটা আমাদের শেখাবে দ্বীন পালন করতে গিয়ে আমাদের কী কী করতে হবে। কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে।

এরপর হলো ইবাদাত, ইবাদাতের মূল হলো নামাজ। আর শ্রেষ্ঠতম নামাজ হলো খুশুখুজুর সাথে যে নামাজ পড়া হয়, সেই নামাজ। তাই ৩য় বই হলো খুশুখুজু।

৪র্থ বই হলো নবীজির ঘরোয়া-জীবন। বিশুদ্ধ, সংক্ষিপ্ত এবং অনন্য একটি সিরাত। নবীজি পরিবারের সাথে কীভাবে থাকতেন, কীভাবে সময় কাটাতেন ঘরে। এটা আমাদের প্রত্যেকেরই জানা দরকার, সামাজিক জীবন যেন আমরা সুন্দর করে পরিচালনা করতে পারি।

৫ম বই হলো কুদৃষ্টি থেকে বাঁচার উপায়। আত্মশুদ্ধিমূলক বই। যেটা নারী-পুরুষ নির্বিশেষে প্রত্যেকেরই দরকার। কারণ, পর্দা নারী-পুরুষ সবার জন্য। আর চোখের হিফাজত না হলে সকল গুনাহর দুয়ার খুলে যায়। এটা তাই খুব শক্ত করে আটকাতে হবে।

৬ষ্ঠ বই জান্নাতের সহজ পথ। আমলের বই। ছোট্ট, সহজ চারটি আমল নিয়ে সাজানো বই। প্রায় বিনা শ্রমের এই আমলগুলো করতে পারলে আমাদের জান্নাতপ্রাপ্তি খুব সহজ হয়ে যাবে।

Nameস্টুডেন্ট প্যাকেজ (৬টি জরুরি বই)
Author মুফতি সালমান জাহিদ, ইমাম আবু জাফর মুহাম্মদ আত-তহাবি রাহিমাহুল্লাহ, মাওলানা মুফতি রফি উসমানি রহ., মাওলানা মুহাম্মাদ নুমান, মুফতি মুহাম্মাদ রাশিদ ডাসকাবি, মুফতী রশীদ আহমদ লুধিয়ানিব (রহ.)
Categoryআত্মশুদ্ধি ও অনুপ্রেরণা, আমলের সহায়িকা, প্যাকেজ
Publisherদারুল ইলম
Publication year/Edition২০২৩
Languageবাংলা
Countryবাংলাদেশ

ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

 মুফতি সালমান জাহিদ

 মুফতি সালমান জাহিদ

মুফতি মুহাম্মাদ সালমান জাহিদ একজন খ্যাতিমান চিন্তাবিদ, গবেষক ও লেখক। তিনি পাকিস্তানের প্রখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া দারুল উলুম করাচি থেকে দাওরায়ে হাদিস ও ইফতা সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি জামিয়া আনওয়ারুল উলুম, শাদবাগ, মলির, করাচি-তে শিক্ষকতা করছেন। তার লেখালেখির জগৎ অত্যন্ত সমৃদ্ধ। তিনি ইসলামি ফিকহ, ইবাদত, আখলাক ও সমাজসংশ্লিষ্ট বিষয়ে পাঠযোগ্য ও দলিলভিত্তিক বহু গ্রন্থ রচনা করেছেন। তার আলোচিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে—Hanafi Namaz Mudallal, Anwaar e Subh o Sham, Qurbani Kaise Karen?, Garmi Ka Mosam aur uske Islami Adaab, Ramzan Kaise Guzaren, Anwaar e Darood wa Salam, Anwaar e Salat ইত্যাদি। তার প্রতিটি বই সহজ ভাষায় রচিত, কিন্তু শরয়ি দলিল ও ব্যাখ্যায় পরিপূর্ণ। যারা ইসলামি ইবাদত ও আদর্শ জীবনব্যবস্থার মূল উৎস কুরআন ও হাদিসের আলোকে জানতে চান, মুফতি সালমান জাহিদ সাহেবের বইগুলো তাদের জন্য অপরিহার্য পাঠ্যসামগ্রী।
 মুফতি সালমান জাহিদ এর সকল বই দেখুন
ইমাম আবু জাফর মুহাম্মদ আত-তহাবি রাহিমাহুল্লাহ

ইমাম আবু জাফর মুহাম্মদ আত-তহাবি রাহিমাহুল্লাহ

ইমাম তহাবি। আবু জাফর আহমদ ইবনে মুহাম্মদ ইবনে সালামা আত-তাহাবি।  তিনি ছিলেন বিজ্ঞ মুহাদ্দিস, ফকিহ ও হানাফি মাজহাবের একজন প্রখ্যাত ইমাম। জন্ম ও মৃত্যু: তিনি ৮৫৩ খ্রিস্টাব্দে (২৩৯ হিজরি) মিশরের তাহায় জন্মগ্রহণ করেন এবং ৯৩৩ খ্রিস্টাব্দে (৩২১ হিজরি) কায়রোতে মৃত্যুবরণ করেন। কৃতিত্ব: তিনি প্রথমে শাফিঈ মাযহাবের অনুসারী ছিলেন, কিন্তু পরে হানাফী মাযহাবে চলে আসেন। তিনি হাদীস, ফিকহ (ইসলামী আইনশাস্ত্র), এবং আকীদা (ইসলামী ধর্মতত্ত্ব) বিষয়ে গভীর জ্ঞান রাখতেন। তার পাণ্ডিত্য তাকে তার সময়ের অন্যতম শ্রেষ্ঠ আলেম হিসেবে প্রতিষ্ঠিত করে। উল্লেখযোগ্য গ্রন্থ:
    • শারহুল মা'আনী আল-আসার (Sharh Ma'ani al-Athar): এটি হাদীস এবং ফিকহের একটি গুরুত্বপূর্ণ সংকলন, যেখানে তিনি বিভিন্ন হাদীসের ব্যাখ্যা এবং তার থেকে প্রাপ্ত ফিকহী মাসআলা আলোচনা করেছেন।
    • আল-আকীদা আত-তাহাবিয়া (Al-Aqidah al-Tahawiyyah): এটি সুন্নি ইসলামের মৌলিক বিশ্বাসগুলোর উপর একটি সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত প্রভাবশালী গ্রন্থ। এটি আহলুস সুন্নাহ ওয়াল জামা'আতের আকীদার একটি প্রামাণ্য দলিল হিসেবে বিবেচিত হয় এবং বহু শতাব্দী ধরে ইসলামিক শিক্ষাঙ্গনে পঠিত হয়ে আসছে।
    • মুশকিলুল আসার (Mushkil al-Athar): এটি এমন হাদীসগুলোর ব্যাখ্যা নিয়ে লেখা, যেগুলো আপাতদৃষ্টিতে পরস্পর বিরোধী মনে হতে পারে।
ইমাম আবু জাফর মুহাম্মদ আত-তহাবি রাহিমাহুল্লাহ এর সকল বই দেখুন

মুফতি মুহাম্মাদ রাশিদ ডাসকাবি

মুফতি মুহাম্মাদ রাশিদ ডাসকাবি এর সকল বই দেখুন

Reviews

There are no reviews yet.

Be the first to review “স্টুডেন্ট প্যাকেজ (৬টি জরুরি বই)”

Your email address will not be published. Required fields are marked *

সংশ্লিষ্ট বই