ফুলের অশ্রু
- লেখক : আব্দুল্লাহ আল মামুন
- প্রকাশক : বার্তাপ্রকাশ
- বিষয় : গদ্য ও গল্প-সাহিত্য, নতুন বই, পরিবেশিত
‘তোমাকে ঠিক ততটুকু ভালোবেসেছিলাম, যতটুকু ভালোবাসলে মানুষ নিজের অস্তিত্বও ভুলে যায়। যদিও আমার পবিত্র অস্তিত্বে তুমি কালিমা লেপন করেছ।
তোমাকে ভালোবেসে আমার হৃদয়রাজ্যে তোমাকে রাজত্ব করার অবাধ অধিকার দিয়েছিলাম। সেই অবাধ অধিকারকে সুযোগ বানিয়ে তুমি আমাকে অপবিত্র করেছ। চির সুন্দরের উপমা একজন নিরপরাধ নির্ঝঞ্জাট স্কুল-টিচারকে তুমি দুনিয়ার সবচেয়ে নিচু ও চরম অপরাধী বানিয়ে ছেড়েছ।
তুমি আমাকে খুন করলে, এমনকি নিজ হাতে টুকরো টুকরো করে ফেললেও আমার এত কষ্ট লাগত না, আমার ইজ্জত-সম্মান নষ্ট করে এবং ভালোবাসাকে অপমান করে তুমি যে কষ্ট দিয়েছ।
তোমার ফাঁসি হোক, শুধু একবারই নয়, বারবার তোমার মরণোত্তর ফাঁসিও হোক, আমার হৃদয় ভাঙার জন্য। এমন মিথ্যা, প্রতারণা আর অভিনয় দিয়ে আমার ভালোবাসাকে হত্যা করার জন্য।’
260.00৳ Original price was: 260.00৳ .195.00৳ Current price is: 195.00৳ .
পাঠক প্রিয়
মানুষ চেনার কৌশল
সেইভ আওয়ার সিস্টার্স
জাগরণ সিরিজ-২
ইসলামি রাষ্ট্রব্যবস্থা
খিলাফাত : উম্মাহর মুক্তির পথ
আমাদের সমাজে এমন অনেক ঘটনা ঘটে, যেগুলোর পেছনের কারণকে আসলে নির্দিষ্ট কোনো ব্যাখ্যায় ব্যাখ্যায়িত করার সুযোগ থাকে না। টাকার কাছে, অর্থবিত্ত, চাকচিক্য, মোহ, আর দেখানো স্ট্যাটাসের কাছে আমরা প্রায় সময়ই আত্মসমর্পণ করি। আমরা আমাদের ভবিষ্যৎ করে তুলি অন্ধকার। এই ভুল আমরা নিজেদের জীবনের সাথেই করি না, করি আমাদের সাথে থাকা মানুষের জীবনের সাথেও। তারই এক নির্মম চিত্র উঠে এসেছে এই উপন্যাসের পরতে পরতে।
এই উপন্যাস আমাদের সমাজের অন্ধকার একটি দিকের কথাই তুলে ধরছে না, তুলে ধরছে সেই অন্ধকার ঠিক কীভাবে গ্রাস করে নিচ্ছে আমাদের জীবন ও সমাজ।
| Name | ফুলের অশ্রু |
| Author | আব্দুল্লাহ আল মামুন |
| Category | পরিবেশিত, গদ্য ও গল্প-সাহিত্য, নতুন বই |
| Publisher | বার্তাপ্রকাশ |
| Publication year/Edition | 2025 |
| Number of Page | 128 |
| Language | বাংলা |
| Country | বাংলাদেশ |
ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

Reviews
There are no reviews yet.