ইসলামি রাষ্ট্রব্যবস্থা
- অনুবাদক : জাহিদ বিন যুবায়ের
- প্রকাশক : দারুল ইলম
- বিষয় : ইসলামী আইন
শাসক হলো আল্লাহর জমিনে আল্লাহর খলিফা। অতএব, আল্লাহ তাআলার নির্দেশের বিরোধিতা করে আল্লাহ তাআলার খিলাফত বা প্রতিনিধিত্ব কখনোই সুষ্ঠ থাকতে পারে না। সুতরাং ভাগ্যবান সেই শাসক যে রাজত্ব বিসর্জন দিয়ে হলেও দ্বীন রক্ষা করে, রাজত্ব রক্ষা করে দ্বীনকে বিসর্জন দেবে না, ন্যায়-বিচারের মাধ্যমে সুন্নাহকে জীবিত করে, জুলুম করে মৃত বানিয়ে ফেলে না, সুষ্ঠ পরিচালনা করে জনগণকে এগিয়ে নিয়ে যায়, খারাপভাবে শাসন করে তাদের ভবিষ্যৎ বিনষ্ট করে না, যাতে রাষ্ট্রীয় নীতিমালা জোরদার করতে পারে, রাষ্ট্রীয় ভিত্তিকে শক্তিশালী করে তুলতে পারে, আল্লাহ তাআলার জমিনে তাঁর আদেশ বাস্তবায়ন করতে পারে। কারণ, রাষ্ট্রীয় নেতৃত্ব ও প্রজাদের পরিচালনা করতে গিয়ে দ্বীনের ওপর অটল থাকা কিছুতেই অসম্ভব নয়। আল্লাহ তাআলার ফরজ বিধান পালন করার পর একজন শাসকের কর্তব্য জনগণের মাঝে ইনসাফ করা। তাদের সাথে সদাচরণ করা, দ্বীন ও শরিয়তের মাকাম বুলন্দ করা।
তাকে মনে রাখতে হবে—যদি তার সৈন্য বা জনগণও জুলুম করে, তাহলে এর গুনাহ তার উপরেই চাপবে। যদি তিনি জেনে-বুঝেও নিষেধ না করেন, অথচ তিনি নিষেধ করতে সক্ষম ছিলেন। ঠিক তিনি যদি জনগণের মাঝে ইনসাফ কায়েম করেন, কুরআন-সুন্নাহর আলোকে ফায়সালা করেন, তাহলে তার একার একদিনের ইবাদাতের সাওয়াবই সমস্ত জনগণের ইবাদতের সমান বা বেশি হবে।
590.00৳ Original price was: 590.00৳ .325.00৳ Current price is: 325.00৳ .
পাঠক প্রিয়
মানুষ চেনার কৌশল
সেইভ আওয়ার সিস্টার্স
জাগরণ সিরিজ-২
ইসলামি রাষ্ট্রব্যবস্থা
খিলাফাত : উম্মাহর মুক্তির পথ
আপনিও কি মনে করেন, ইসলামি শাসন মানেই ভীতিকর একটা ব্যাপার? এটা করা যাবে না, ওটা বলা যাবে না, এটা ধরা যাবে না, ওটা ছোঁয়া যাবে না, এমন কিছু?
আপনি কি ভাবছেন, ইসলামি শাসন মানেই হাত কেটে দেওয়া, বা কথায় কথায় শিরশ্ছেদ? অথবা নানান সব আইনে আটকে বা বেঁধে রাখা পৃথিবীর সাধারণ এই জীবন?
আপনি আসলে প্রতারিত হয়েছেন। ইসলামি শাসনব্যবস্থার ব্যাপারে আপনাকে আসলে ভুল বোঝানো হয়েছে। আপনি ভুল তথ্য জেনে পেরেশান হয়ে আছেন…
একজন মুসলিম হিসেবে আপনার অবশ্যই জানা দরকার একটি ইসলামি রাষ্ট্রের শাসনব্যবস্থা আসলে কেমন হয়। জানা দরকার ইসলামি রাষ্ট্রব্যবস্থাটা আসলেই কী? ইসলাম ঠিক কী ধরনের জীবন ও নাগরিক ব্যবস্থাপনা আমাদের জন্য প্রস্তাব করছে!
এই বইটি তাই আপনার জন্য, আপনাদের জন্য। এই বই আপনার ভুল ভাঙাবে, আপনার সংশয় ও অহেতুক ভীতি দূর করবে। বইটি কাজ করবে আপনার চিন্তার পরিশুদ্ধির জন্য, আপনার ভুল ভাঙানোর জন্য; বইপাঠে আপনাকে স্বাগত..
| Name | ইসলামি রাষ্ট্রব্যবস্থা |
| Author | |
| Translator(s) | জাহিদ বিন যুবায়ের |
| Category | ইসলামী আইন |
| Publisher | দারুল ইলম |
| Publication year/Edition | ২০২৩ |
| Number of Page | 426 |
| Language | বাংলা |
| Country | বাংলাদেশ |
ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।
Be the first to review “ইসলামি রাষ্ট্রব্যবস্থা” Cancel reply
Reviews
There are no reviews yet.